বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

রাজিউড়ায় সম্মেলনে এমপি আবু জাহির ॥ দেশের স্বার্থে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহবান

  • আপডেট টাইম রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে ও জনগণের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বৃহস্পতিবার সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এই আহবান জানান।
এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়। তারা এদেশে পাকিস্তানের চেতনা বাস্তবায়ন করতে চায়। এ সময় আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে এই ধারা অব্যাহত রাখতে তিনি দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আক্রাম আলী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন এমপি আবু জাহিরসহ অতিথিবৃন্দ। পরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com