শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নির্মাণ কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের সুজাপুর গ্রামে টিউবওয়েল নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুজাপুর গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহতরা হলো শাল্লা শ্রীহাই গ্রামের আনুর মিয়ার পুত্র হাসিদিল মিয়া (১৭),শাল্লা সেন নগর গ্রামের জিয়াজ আলীর পুত্র ঝুটন মিয়া (২২)।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের সুজাপুর গ্রামে আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল নির্মাণ কাজ করতে গিয়ে লোহার পাইপ বসাতে গিয়ে বৈদ্যুতিক তারের মেইন লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। সহকর্মী ও স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই আমির হামজা ঘটনাস্থালে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ২ টি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com