শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আওয়ামী লীগের সম্মেলনে এমপি আবু জাহির ॥ জনগণের সুবিধা-অসুবিধা বুঝার দক্ষতা খালেদা জিয়ার নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশের জনগণের সুবিধা-অসুবিধা বুঝার মত দক্ষতা বিএনপি নেত্রী খালেদা জিয়ার নেই। তার সরকার ক্ষমতায় থাকাকালে এদেশে আধুনিক তথ্য প্রযুক্তির একটুও উন্নতি হয়নি বরং দেশকে অনেক বছর পিছিয়ে দিয়ে গেছেন তিনি। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এদেশকে তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে এগিয়ে নিয়েছেন। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। এ জন্য দলীয় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গতকাল বুধবার হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এমপি আবু জাহির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে থাকতে সকলের প্রতি আহবান জানান। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিংরাজ মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমএ মোত্তালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম শামীম, সাদিকুর রহমান মকুল, শেখ শেবুল আহমেদ, যুবলীগ নেতা সাব্বির আহমদ রনি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ হওয়া তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com