বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিদ্যুতের মামলার পরোয়ানাভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ওসি মাসুক আলীর নির্দেশে এসআই জুয়েল সরকার ও সনক দাশসহ পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, শহরের উত্তর মোহনপুর এলাকার লাইনম্যান আব্দুল হান্নানের স্ত্রী ইয়াসমিন আক্তার, চিরাকান্দি এলাকার লাল মিয়ার পুত্র নাসির মিয়া, বড় বহুলা গ্রামের আব্দুল গফুরের পুত্র আবুল কালাম মনসুর ও যশেরআব্দা এলাকার সুন্দর আলীর পুত্র নুর মিয়া। তবে তাদের অভিযোগ, পিডিবির বিল পরিশোধের পরও তাদের বিরুদ্ধে অবৈধভাবে মামলা দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com