মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দিনব্যাপী নানাকর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বানিয়াচং এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস
চেয়ারম্যান হাসিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, সমবায় কর্মকর্তা হোসেন আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন, কিশোর কিশোরী ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবৃত্তি শিক্ষক ও গণমাধ্যম কর্মী মখলিছ মিয়া প্রমুখ। আলোচনা সভার শেষে উপজেলার কিশোর কিশোরী ক্লাবের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মখলিছ মিয়ার পরিচালনায় এতে সংগীত পরিবেশন করেন কিশোর কিশোরী ক্লাবের বাসুদেব বৈষ্ণব, সমাপ্তি রায়, প্রদীপসূত্রধর, বাউল শাহ মুজা
হিদ,বাউল আজগর আলী, ঐশি, জয়দাস, পূর্ন সূত্রধর,প্রজ্ঞা বৈষ্ণব, জয়শ্রী,লিপি সুলতানা মনি, সুজন মিয়া, রুবিনা আক্তার, জোনাকী আক্তার, শ্রেয়া রায়, মোবারক মিয়া, দেবু চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাবের দায়িত্বপ্রাপ্ত জেন্ডার প্রোমাটার মোঃ কাউছার আহমেদ, হ্যাপি আক্তার ও হাবিবুর রহমান চৌধুরী। শেষে ব্র্যাকের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।