বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জের ১ কিশোর ভৈরবে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জের ভৈরবে ২৫ বোতল ফেনসিডিলসহ চুনারুঘাটের আমির হোসেন (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্ত থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া আমির হোসেনের বাড়ি চুনারুঘাট উপজেলার বনগাঁও (গুচ্ছগ্রাম) এলাকায়। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমির হোসেনকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গতকাল শনিবার দুপুর ২টার দিকে ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফার নেতৃত্বে ওই এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে আমির হোসেনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com