সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্মশান ঘাট ও ধল গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হবিগঞ্জ ডিএনসি। যার আনুমানিক মুল্য ৮হাজার টাকা। গত ২ মার্চ (বুধবার) রাতে পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর নেতৃত্বে শহরের শ্মশান ঘাট শ্রীশ্রী কালী মন্দির সামনে থেকে রাজনগর এতিমখানা রোডের মৃত ফিরোজ খান পাঠানের পুত্র কামাল মিয়া খান পাঠান (৫০) কে গ্রেফতার করেন। এসময় তার দেহ তল্লাশি করে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া পৃথক আরেক অভিযানে ধল গ্রামের রাজা মিয়ার স্ত্রী মমতা খাতুন (৫০) কে ২’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে উপপরিদর্শক মিরা রানী দেবী বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com