বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ শহরে ছেলে ধরা আতংক বুদ্ধি দিয়ে বেচে গেল রনি মিয়া

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদ এলাকায় বুদ্ধি দিয়ে ছেলে ধরার হাত থেকে রক্ষা পেয়েছে রনি মিয়া নামে ৭ম শ্রেণীর এক ছাত্র। সে শহরের উমেদরনগর এলাকার চা স্টল ব্যবসায়ী নিজাম উদ্দিনের ছেলে। ওই ঘটনায় সেখানে সবার মাঝে ছেলে ধরা আতংক বিরাজ করছে। গত ২৫ ফ্রেব্রুয়ারী রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। রনি মিয়ার পিতা নিজাম উদ্দিন জানান, তিনি একজন চা ষ্টল ব্যবসায়ী। শহরের উমেদনগর এলাকায় কিবরিয়া ব্রীজের পাশে তার চা ষ্টলের ব্যবসা। তার পরিাবারে ৪ ছেলে সন্তান আছে। সবার বড় রনি মিয়া (১১)। ২৫ ফ্রেব্রুয়ারী শুক্রবার রাত ৮টার দিকে রনি মিয়া বসত ঘরের সামনে রাস্তায় বের হলে একটি টমটম গাড়ী তার সামনে দাড় করে অপরিচিত ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়া যায়। টমটমটি শহরের কামড়াপুর ব্রীজ এলাকায় আসার পর টমটমে থাকা ব্যক্তি রনিকে নিয়ে টমটম থেকে নেমে অন্য একটি গাড়ীতে উঠার প্রস্তুতি নেয় এবং অন্য একজনের সাথে ফোনে কথা বলে। এ সময় কৌশলে রনি মিয়া ওই ব্যক্তির হাত থেকে ছুটে পালিয়ে যায়। রাত সাড়ে ৮টায় বিপর্যস্ত অবস্থায় আতংকগ্রস্থ মোঃ রনি মিয়া বাড়ীতে এসে বিষয়টি জানায় এবং টমটমে থাকা চালক এবং আটককারী ব্যক্তিকে দেখিলে চিনতে পারবে বলে জানায়। তিনি আরও জানান, এই ঘটনায় তিনি এবং তার পরিবারের লোকজন মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। মানব পাচারকারী অথবা কোন দুস্কৃতিকারী এই ঘটনা ঘটিয়েছে আশংকা করে তিনি গত ২৭ ফেব্রুয়ারী একটি জিডি দায়ের করেছেন। এই ঘটনা জানাজানি হলে উমেদনগর এলাকায় ছেলেধরা আতংক বিরাজ করছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, একটি জিডির আবেদন পাওয়া গেছে। পুলিশ তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com