শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী আটক মোবাইল কোর্টের ৩ মাসের কারাদন্ড ॥ গোয়াল ঘরের গর্তের নিচে গাঁজা সংরক্ষণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় গাঁজাসহ পূর্ণিমা রানী দাস (৪৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাত ১০টায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত- পূর্ণিমা রানী দাস উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনারপুর গ্রামের মতিলাল দাসের স্ত্রী। জানা যায়- মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনারপুর গ্রামে পূর্ণিমা রানী দাসের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পূর্ণিমা রানী দাসের গোয়ালঘরের মাটির নিচের গর্ত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন – পূর্ণিমা রানী দাসের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের মাটির নিচের গর্ত থেকে গাঁজা উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে গাঁজা সংরক্ষণ করেছিলেন বলে তিনি প্রাথমিক ভাবে মোবাইল কোর্টের কাছে স্বীকার করেছেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয় এবং উদ্ধার হওয়া গাঁজা ধ্বংস করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com