বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খালেদা জিয়ার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত-ছাত্রদলের সেক্রেটারী রুবেল চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পুলিশ এসল্ট মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন বার বার কারা নির্যাতিত ছাত্রনেতা হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী সহ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান রাকিব ও লাখাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজম আহমদ। গতকাল বুধবার সন্ধ্যায় হাইকোর্ট থেকে হবিগঞ্জ জেলা কারাগারে জামিন-নামা পৌঁছলে কারা কর্তৃপক্ষ তাদেরকে মুক্তি দেন। এর আগে হাজার হাজার নেতাকর্মী জেল গেইটের সামনে তাদেরকে বরণ করতে ফুলের মালা নিয়ে অবস্থান করেন। মুক্তির পরপরই ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেন নেতাকর্মীরা। গত সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। এর আগে রবিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করেন। উভয় মামলায় জামিন লাভ করায় গতকাল কারাগার থেকে বের হয়ে আসেন তারা। গত সোমবার হাইকোর্টে বিএনপির নেতাদের পক্ষে জামিন শোনানী করেন এডভোকেট ফজলুর রহমান ও এডভোকেট শামসুল ইসলাম। কারাগার থেকে বের হয়ে ছাত্রনেতা রুবেল চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একজন বায়োজ্যেষ্ঠ মানুষ, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনি। তিনি শারীরিকভাবে বিভিন্ন রোগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। কিন্তু প্রতিহিংসাপরায়ণ আওয়ামী লীগ সরকার চিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশনেত্রীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে ছাত্রদল নেতাদের দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, আমরা রাজপথে থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করব। তিনি বলেন, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে নিয়ে রাজপথে আন্দোলন করে দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাব, ইনশাআল্লাহ। পরবর্তীতে গণতন্ত্র পুণরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অংশ গ্রহণ করতে ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি। পরে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী রুবেল চৌধুরীকে নিয়ে মোটর সাইকেল শেভাযাত্রার মাধ্যমে শহর প্রদক্ষিণ করেন। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি। কিন্তু পুলিশ ওই সমাবেশে বাধা করলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ ১২শ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করলে সমাবেশটি পন্ড হয়ে যায় এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় রুবেল চৌধুরী সহ ২ হাজার নেতাকর্মীকে আসামী করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে। এদিকে একই ঘটনায় গত ৪ জানুয়ারি জেলা পরিষদ রেস্ট হাউজ ভাংচুরের অভিযোগ এনে ওই রেস্ট হাউজের কেয়ারটেকার আব্দুর রউফ বাদি হয়ে রুবেল চৌধুরীসহ বিএনপির অজ্ঞাত ৩/৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলায় দায়ের করে। পরে কারামুক্ত রুবেল ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ছাত্রনেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এ জন্য তিনি ছাত্রনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com