বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

রায়েছ চৌধুরীর মুক্তির দাবিতে নবীগঞ্জের গজনাইপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সদস্য সচিব মোঃ রায়েছ চৌধুরীর মুক্তির দাবিতে বিকাল ৪ টার দিকে নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার ও বিশ্বরোডে বিক্ষোভ মিছিল শেষে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মনিরুল ইসলামের সভাপতিত্বে শাহ্ সিকান্দার এলিম এর পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ অনতিবিলম্বে রায়েছ চৌধুরী সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম আহমেদ, যুগ্ম আহবায়ক রেদোয়ান চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল তালুকদার, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী খোকন, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, আলমগীর হোসেন, জিয়াউল ইসলাম, ইদ্রিস মিয়া, ইসলাম উদ্দিন, ছাত্রদল নেতা, রুমান আহমেদ, আলামিন চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ তানভির, ফয়ছল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিহাদ মিয়া, সদস্য হোসাইন মিয়া, তারেকুল ইসলাম, মহন মিয়া, নাঈম শেখ, জাশেদ মিয়া, আলি আহমদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com