সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে টমেটো ও শিম চাষ পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

  • আপডেট টাইম শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দত্তগ্রাম ও বুড়িনাও এলাকায় টমেটো ও শিম চাষ পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও এনএটিপি-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. রনজিৎ কুমার সরকার ওএমই’র উপ-পরিচালক ড. গৌর গোবিন্দ দাশ, রিসার্চ এক্সটেনশন লিংকেজ স্পেশালিষ্ট ড. গৌর পদ দাস, মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট ড. শান্তনা হালদার, মোঃ নুরুল ইসলাম ভূইয়াঁ ও ড. মোঃ নওসের আলী সরদার। কৃষি অফিস সূত্রে জানা যায়- চলতি রবি মৌসুমে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় সিআরজি ক্যাটাগরিতে হবিগঞ্জের ৪ টি উপজেলায় উচ্চ মূল্যের ফসল ও উৎপাদনশীলতা বৃদ্ধি প্রযুক্তির আওতায় টমেটো, শিম, সরিষা প্রভৃতি প্রদর্শনী প্রদান করা হয়। সিআইজি কৃষক-কৃষাণীদের আওতায় এসব ফসল আবাদ বাস্তবায়ন করা হয়। কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়নে এসে পরিদর্শন টিমের সদস্য ও পরামর্শকগণ নবীগঞ্জে কৃষিতে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে হাওড় পাড়ের কৃষক-কৃষাণীদের সাথে মতবিনিময় করেন। এসময় পুষ্টি-স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ দলগতভাবে এবং সমিতি গঠনের মাধ্যমে কৃষিকে সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়- নবীগঞ্জ সদর ইউনিয়নের মকার হাওড় সংলগ্ন দত্তগ্রামের কৃষক ফয়জুল বারী মামুন মকার হাওড়ের পাড়ে টমেটো আবাদ করে অসাধ্য সাধন করে দেখিয়েছেন। তিনি একত্রিশ হাজার টাকা খরচ করে এ পর্যন্ত ৪০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। জমিতে যে ফলন আছে তা থেকে তিনিও আরও অন্তত বিশ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। তাকে অনুসরণ করে আরও কৃষক সবজি আবাদে এগিয়ে আসলে উৎপাদন খরচ আরও কমে যাবে বলে উপজেলা কৃষি অফিসার এ কে এম মাকসুদুল আলম জানান। পানিউমদা ইউনিয়নের কৃষাণী নারীরাও এখন শিম চাষে এগিয়ে আসছেন। পরিদর্শকরা শাপলা বেগমের শিমের জমি পরিদর্শন করে কৃষাণীদের আরও উদ্বুদ্ধ করেন এবং ঝলক সিআইজি কৃষক দলের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) নয়নমনি সূত্র ধর, উপজেলা কৃষি অফিসার, এ, কে, এম মাকসুদুল আলম, উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলাম ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মাহবুব আলম ও আলামিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com