বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে এক মুদি ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে প্রতিপক্ষ

  • আপডেট টাইম বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক মুদি ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় ব্যবসায়ী মহলসহ এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, গত রবিবার ৬ ফেব্রুয়ারী রাত অনুমান ৮টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর, বাজারের ইমতিয়াজ ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মোঃ করছু মিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করে। সে লক্ষ্যে দোকানে ক্রেতা সেজে জনৈক ব্যক্তি মুদি দোকানে এক বোতল পেন্সিডিল রেখে কৌশলে চলে যায়। এলাকাবাসীর ধারণা প্রতিপক্ষের লোকজন তাকে ফাঁসানোর জন্য দোকানে ফেনসিডিল রেখে ডিবি পুলিশকে খবর দেয়। জনৈক ব্যক্তি চলে যাওয়ার আধা ঘন্টার মধ্যেই হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল মুদি দোকানে তল্লাশি চালায়। এ সময় মুদি দোকানের ব্যবসায়ী করছু মিয়া সহ আশ-পাশের লোকজন হতভম্ভ হয়ে পড়েন। উপস্থিত লোকজনের সামনে তল্লাশী শেষে ডিবি পুলিশ এক বোতল ফেনসিডিল সহ মুদি ব্যবসায়ী করছু মিয়াকে আটক করে। পর দিন ৭ ফেব্রুয়ারী তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয় মুদি ব্যবসায়ী করছু মিয়াকে ফাঁসানোর ঘটনায় এলাকায়সহ নবীগঞ্জ শহরে মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com