শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে বৃন্দাবন কলেজ সড়কে দোকানে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র সরকারি বৃন্দাবন কলেজ সড়কে কলেজ কম্পিউটার এন্ড স্টুডিওতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ওই প্রতিষ্ঠানে হানা দিয়ে ২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। গত কয়েকদিনের ব্যবধানে লাগাতার চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। অনেকেই জানান, এরকমভাবে চুরি হতে থাকলে পথে বসা ছাড়া তাদের কোনো পথ খোলা থাকবে না। এ ছাড়া অদ্যাবদি কোনো চোর বা চোরাই যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ সুপারের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় এবং সদর থানার ওসির রাত ১২টার পর জনসাধারণককে রাস্তায় অপ্রয়োজনে বের হতে নিষেধাজ্ঞা দেয়াও কাজে আসছে না। বরং চোরের দল জনমানবহীন নিরব পরিবেশকে আরও কাজিয়ে লাগিয়ে একের পর এক চুরি করেই যাচ্ছে। গত সোমবার রাতে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দোকান বন্ধ করে বাসায় যান। সকালে এসে তিনি দেখতে পান সাটারের তালা ভাঙা। দোকান মালিক বিপুল দাশ ভেতরে প্রবেশ করে দেখেন একটি কম্পিউটার মনিটর, দুইটি সাদা কালো ও একটি রঙিন প্রিন্টার, একটি ডিএসএলার ক্যামেরা, লেমেনেটিং মেশিন, বিকাশের মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা নেই। খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমুল, ব্যকস সভাপতি মো শামছুল হুদা, সাধারন সম্পাদক মো আলমগীরসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com