বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বড়ইউড়ি থেকে ৫ জুয়াড়ি আটক ॥ সরঞ্জাম উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বড়ইউড়ি গ্রামের জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি মাসুক আলীর নির্দেশে এসআই জুয়েল সরকার, সনক দেব ও খুর্শেদ আলী এবং সাইফুল ইসলামসহ একদল পুলিশ ওই গ্রামের ছায়েদ মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় মৃত সমুজ আলীর পুত্র ছায়েদ মিয়া (৫০), আব্দুল্লাহর পুত্র আব্দুল আওয়াল (৫২), আব্দুল হামিদের পুত্র আব্দুল আজিজ (৪৫), নুর মিয়ার পুত্র সাহিদ মিয়া (৩০) ও মুখলেছ মিয়ার পুত্র সাজন মিয়া (২৫) কে আটক করে। তখন তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com