রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ব্র্যাকের ওয়াশ জোন সেন্টারের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৮৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ব্র্যাক ওয়াশ কর্মসুচি কর্তৃক প্রদানকৃত ওয়াশ জোন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবিকাশ মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত ওয়াশ জোন সেন্টারের উদ্বোন করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাণু চন্দ চন্দ, ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী মোঃ আতাউর রহমান, এরিয়া সুপারভাইজার মোঃ এরশাদুল হক, বানিয়াচং ব্র্যাক অফিসের এরিয়া ম্যানেজার (আইডিপি) আয়শা আক্তার, ট্রেইনার (আইডিপি) সেন্টু গমেজ, ইঞ্জিনিয়ার রিশাদ বাবর, মাঠ ব্যবস্থাপক নাহিদা আক্তার প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি পদ্মসন সিংহ বলেন, ব্র্যাকের এ ধরনের মহতী উদ্যোগ খুবই প্রশংসনীয়, তিনি ব্র্যাকের স্থানীয় পর্যায়ে সকল কার্যক্রমে প্রশাসনের সব ধরনের সহযোগিতারও আশ^াস প্রদান করেন। উল্লেখ্য, বানিয়াচং উপজেলার ৮টি বিদ্যালয়ে ব্র্যাকের পক্ষ থেকে উন্নতমানের ওয়াশ জোন সেন্টার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com