বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ শহরের বাসা বাড়ি দোকানপাটে জিনিসপত্র চুরি

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৪৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসা বাড়ি ও দোকানপাটে মোবাইল ও ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। দিনে দুপুরে কিংবা সন্ধ্যার পর থেকেই এসব ছিচকে চোরের দল বিভিন্ন এলাকায় উৎপেতে থাকে। সুযোগ পেলেই কোনো না কোনো দোকান ও বাসা থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় তারা। এরা বেশিরভাগই মাদকাসক্ত। টাকার জন্য তারা চুরি, ছিনতাইসহ বিভিণœ অপরাধমূলক কর্মকা- করে যাচ্ছে। সম্প্রতি শহরের বিভিন্ন বাসা ও দোকানপাটে চুরি হয়। কিন্তু আদৌ কোনো চোর কিংবা ছিনতাইকারী ধরা পড়েনি। এতে করে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। শীতের সময়ই এসব চুরি, ছিনতাই বৃদ্ধি পায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহরের উত্তরশ্যামলীর এক বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির সময় ইকবাল মিয়া (২৫) নামের এক ছিচকে চোরকে আটক করেছে জনতা। উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে বাবুল মিয়া বর্তমানে আলী হোসেনের পুত্র। এর আগে সদর থানার তৎকালীন এসআই মিজানুর রহমানের অনন্তপুরের ভাড়া বাসা থেকে রিভলভার চুরি করে নিয়ে যায় ইকবাল। পরে পুলিশ অভিযান চালিয়ে সেটি উদ্ধার করে। পুলিশ জানায়, লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com