রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সাধারণ সম্পাদক সজল কুমার দাশের মৃত্যুতে শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৫২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হামদার্দ নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সাধারণ সম্পাদক সজল কুমার দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফারিয়া। গত শনিবার সকালে ফারিয়ার সকল নেতৃবৃন্দ তাদের সহকর্মী ও ফারিয়ার সাধারণ সম্পাদক সজল কুমার দাশের মৃত্যুতে শোক প্রকাশ করে নতুন বাজার মোড়ে তার আত্মার শান্তি কামনা ১ মিনিটি নিরবতা পালন করে। ফারিয়ার সভাপতি মোঃ গোলাম রহমান লিমনের সভাপতিত্বে ও আশিষ চন্দ্র পালের পরিচলানায় শোক সভা সজল কুমার দাশের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, হামদার্দ এরিয়া (ভারপ্রাপ্ত) ম্যানাজার নবীগঞ্জ মোঃ মোবারক হোসেন। ফারিয়ার প্রধান উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ফারিয়ার সদস্য আল-মামুন (ইনস্পেটা), শামীমুর সাকিব (ড্রাগ) রবিউল ইসলাম, (ইউনিমেড ইউনি হেলথ লিঃ) প্রমুখ।
শোক সভায় ফারিয়ার নেতৃবন্দ ছাড়াও বিভিন্ন কোম্পানীর এরিয়ারসহ তাদের বিক্রয় প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। শোক সভায় সভাপতি তার বক্তব্য বলেন, মৃত সজল কুমার দাশের পরিবারের খোজ খবর তিনি নিবেন এবং তার পরিবারের সদস্যদের সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হবে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com