মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নালুয়া চা বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগান থেকে শিবনাথ কেরোয়ার (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ১০টায় চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের মৃত দিলীপ কেরোয়ারের পুত্র। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার রাতে শিবনাথ খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। সকালে তার স্ত্রী চামেলি কেরোয়ার তাকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। এক পর্যায়ে তাদের একটি বাংলা ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে সে একটি সাপ পোষতো। ওই সাপ তাকে কামড় দিলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তবে ওসি আলী আশরাফ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com