সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে মোটর সাইকেল সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ ৩ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। ৩ জনের মধ্যে মোটর সাইকেল আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কলেজে প্রেরণ করেন। ১৫ জানুয়ারি শনিবার বিকেলে পৌর এলাকার সালামতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কালাঞ্জুরা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র নূর আলী, আউশকান্দি ইউনিয়নের মুজিবুর রহমানের পুত্র মতিউর রহমান মুন্না (১৫), আউশকান্দি ইউনিয়নের মৃত আব্দুল বারিক মিয়ার পুত্র মোটর সাইকেল আরোহী মহিবুর রহমান (৩৬) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আউশকান্দি থেকে আসা সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com