রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কুটির শিল্প ও পণ্য মেলায় মোবাইল ফোন ও টাকা চুরি

  • আপডেট টাইম শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নিউফিল্ডে আয়োজিত কুটির শিল্প ও পণ্য মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। গত দুই দিন ধরে মেলা প্রাঙ্গণ থেকে ১০টি মোবাইল বেশ কিছু টাকা চুরির ঘটনা ঘটেছে। তবে দর্শনার্থীর অভিযোগ পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা না থাকায় চুরি সংঘটিত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দুই দিন ধরে মেলায় প্রায় কয়েক হাজার দর্শনার্থী পরিদর্শন করেন। গতকাল মেলার ভেতর থেকে প্রায় ১০টি মোবাইল ফোন ও ২৫ হাজার টাকা চুরি হয়েছে। গত ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হয়। তবে মেলায় নিরাপত্তার জন্য একটি পুলিশ ক্যাম্প থাকলেও মেলার ভেতরে পুলিশের টহল দেখা যায় না। আর এ কারণেই এক শ্রেণির বখাটে যুবক চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। দর্শনার্থীরা নিরাপত্তা জোরদারের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com