বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৪৬৮ চেয়ারম্যান-মেম্বার প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।গতকাল শুক্রবার চূড়ান্ত প্রার্থীদের মাঝে স্ব স্ব রিটার্ণিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। রির্টানিং কর্মকর্তাদের দেয়া তথ্যানুয়ী, ১নং স্নানঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে হারুন অর রশীদ (নৌকা), মোঃ তাজুল ইসলাম (আনারস), মোঃ মুদ্দত আলী এডভোকেট (মটর সাইকেল), মনোরঞ্জন রায় (চশমা) ও মোহাম্মদ তোফাজ্জল হক (ঘোড়া) প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। ২নং পুটিজুরী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ মুদ্দত আলী (নৌকা), খোরশেদ আলম (ঘোড়া), শাহ ফয়জুল কবির (আনারস) ও মঈন উদ্দিন আরিফ (চশমা) প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৯ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।
৩নং সাতকাপন ইউনিয়নে চেয়ারম্যান পদে নারায়ন চন্দ্র পাল (নৌকা), শাহ আবদাল মিয়া (লাঙ্গল) মোঃ আব্দুর রেজ্জাক (আনারস), ফজলুল হক (ঘোড়া), আজিজুর রহমান তালুকদার (মোটর সাইকেল), মোহাম্মদ ছায়েদ আহম্মদ (দেওয়াল ঘড়ি) প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।
৪নং বাহুবল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ রিফাত ইসলাম মুরাদ (নৌকা), নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (লাঙ্গল), আজমল হোসেন চৌধুরী (ঘোড়া) ও মোঃ কাজল তালুকদার (আনারস) প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। ৫নং লামাতাসী ইউনিয়নে চেয়ারম্যান পদে সাইফুর রহমান জুয়েল (নৌকা), আ.ফ.ম. উস্তার মিয়া তালুকদার (লাঙ্গল), হাবিবুর রহমান চৌধুরী টেনু (চশমা), আব্দুল কাইয়ূম (চেয়ার), এস.এম ফারুক (ঘোড়া) ও শাহীন মিয়া (আনারস) প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। ৬নং মিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ সাইফুদ্দিন (নৌকা), ডা. মোঃ রমিজ আলী (লাঙ্গল), মোঃ নূরুল হক আছকির (আনারস), আব্দুল আউয়াল (মোটর সাইকেল), মোঃ শামিম আহমেদ (চশমা), মীর একেএম জমিলুন্নবী (টেবিল ফ্যান), মোঃ হেলাল মিয়া (অটোরিক্সা), মোঃ আব্দুল মুতালিব রুবেল (ঘোড়া) ও মোঃ শামীম মিয়া (টেলিফোন) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।
৭নং ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে কামরুজ্জামান (নৌকা), মোঃ শাহাব উদ্দিন (হাতপাখা), মোঃ আব্দুর রউফ বাহার (চশমা), মোঃ তাজুল ইসলাম চৌধুরী (আনারস), মোঃ মাখন মিয়া (মোটর সাইকেল) ও মোঃ জুনায়েদ মিয়া (ঘোড়া) প্রতীক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৬১ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।