বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ-আউশকান্দি সড়ক ২ ঘন্টা অবরোধ ॥ জনদুর্ভোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুলাই, ২০১৪
  • ৭০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কে সিএনজি শ্রমিকদের কোন্দলের কারণে গতকাল উপজেলার কুর্শি ইউনিয়নের ডেবনা ব্রীজের নিকটে সড়কের উপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এক পক্ষের শ্রমিক। এতে প্রায় ২ ঘন্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। মূমুর্ষ রোগী বহনকারী গাড়িও রেহাই পায়নি আন্দোলনকারীদের হাত থেকে। শত শত নারী পুরুষ পায়ে হেটে যাতায়াত করতে হয়েছে। নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সাময়িক শান্ত হলেও দুই স্ট্যান্ডের সিএনজি শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি স্ট্যান্ডের সিএনজি শ্রমিক সুহেল মিয়া (২৮) কুর্শি স্ট্যান্ডে গাড়ি নিয়ে গেলে সেখানের শ্রমিকরা তাকে মারধর করে গাড়ি ফিরিয়ে দেয়। এ খবর আউশকান্দি স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে জানাজানি হলে তারাও কুর্শি স্ট্যান্ডের গাড়ি আটকিয়ে শ্রমিকদের মারধর করে। এ নিয়ে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিকাল আড়াইটার দিকে কুর্শি স্ট্যান্ডের শ্রমিকরা আউশকান্দি-নবীগঞ্জ রোডের ডেবনা ব্রিজের কাছে গাছ ফেলে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে রাস্তা উন্মুক্ত করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, আউশকান্দি ও কুর্শি এই দুই স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে স্ট্যান্ড দখল ও পাল্টা দখলের ঘটনা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে অনেক দিন জনপ্রতিনিধি রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ একাধিকবার বিচার পঞ্চায়েতের মাধ্যমে শেষ করে দেন। কিন্তু কিছু দিন যেতে না যেতেই পুনরায় বিরোধ বাধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com