মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বীর মুক্তিযোদ্ধা পীর শাহ হোসেন আলী আর নেই

  • আপডেট টাইম রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা মোকাম বাড়ী হাবেলীর কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা পীর শাহ হোসেন আলী ছাবু মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। গতকাল দুপুর ১২টায় ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮০ বছর এদিকে এই কৃতি সন্তানের মৃত্যুর খবর শুনে এলাকায় নেমে আসে শোকের ছায়া থাকে একনজর দেখতে তার বাসভবনের সামনে ভিড় জমান বিভিন্ন এলাকা থেকে আসা তাহার আতœীয়স্বজন সহ ভক্ত মুরিদানবৃন্দ, মৃত্যুকালে তিনি এক ছেলে সন্তান রেখে গেছেন, আজ সকাল ১১টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বর্ষিয়ান এই বীর মুক্তিযোদ্ধা। এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নায়েব হোসাইন, দৈনিক হবিঞ্জের জনতার এক্সপ্রেস স্টাফ রিপোর্টার রাহিম আহমেদ ৫নং গোপায়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সর্দার এম এ মন্নান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ -সভাপতি শাহ হাবিবুর রহমান সহ অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com