রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ব্লাড সোসাইটি হবিগঞ্জ পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সকল মানুষের ইচ্ছাই হোক স্বেচ্ছায় রক্তদান এই প্রতিপাদ্য সামনে রেখে ব্লাড সোসাইটি হবিগঞ্জ পরিবারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সুরবিতানের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিল ইসলাম। সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি এনামুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা শেখ ইকবাল হোসেন, উপদেষ্ঠা এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম সুরুজ আলী, ডাক্তার শাহ সাজিদ, ডাক্তার শাহজাহান মিয়া সাজন, তাছলিমা আক্তার বিউটি, ইউপি সদস্য জালাল উদ্দিন রাজিব, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন রনি, তামিম ইসলাম শুভ, ইফতেকার ইসলাম সিফাজুল, মোহাম্মদ আবু তাহের, মোঃ কামরুল ইসলাম, খালেদা আক্তার নীলা, আলাউদ্দিন আরাফাত, শেখ আজিজুর রহমান সোহাগ, গিয়াছ উদ্দিন, সাইদুর রহমান জুয়েল, মোঃ রুহুল আমিন, মোঃ মুকিত মিয়া, নুরুজ্জামান, মোঃ শাহিন মিয়া, সালমান শাহী, শাকিল আহেমদ, সৈয়দ জুনেদ আলী, সৈয়দ তারেক ইমাম, এনামুল হক বিজয়, নাইম আহমেদ, মোবারক হোসেন সোহাগ, উজ্জল, শাহ রুহেল আহমেদ, রাজন সরকার, বোরহান উদ্দিন, হাবিবুর রহমান, মোঃ শিপন মিয়া, সজলু মিয়া, নূরুল ইসলাম, শাহিনুর আক্তার, আকাশ আহমেদ নয়ন, সাগর আহমেদ, কাউছার আহমেদ, কাজী শাহদাত হোসেন, মোঃ কাউছার মিয়া, জয়নাল আবেদীন রফি, মুখলেছুর রহমান, আমির আলী, আব্দুর রহমান, ফরহাদ আহমেদ রিহাদ প্রমূখ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন-সংগঠনটি প্রতিষ্ঠার পর গত ২ বছরের স্বেচ্ছায় ১ হাজার ৬৩০ জন ময়ূর্ষরোগীকে রক্তদান করা হয়েছে। এই কার্যক্রম এখনো চলমান রয়েছে। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ রক্তদানকারীদের উৎসাহিত করতে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com