রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

১৪, ১৫ ও ১৬ জানুয়ারী মুড়ারবন্দস্থ হযরত সৈয়দ নাসির উদ্দিন (রাঃ) ওরস

  • আপডেট টাইম রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দস্থ হযরত সৈয়দ নাসির উদ্দিন (রাঃ) সহ ১২০ আউলিয়ার ৩ দিন ব্যাপী বাৎসরিক ৭০১ তম ওরস শুরু হতে যাচ্ছে। আগামী ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি এ ওরস অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মাজার প্রাঙ্গণে শত শত কাফেলা ও দোকান পাট বসানোর জায়গা নির্ধারণ করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার আশেকান-জাকেরান ও ভক্তবৃন্দ জড়ো হচ্ছেন মুড়ারবন্দ দরবার শরীফে। আগামী ১৪ জানুয়ারি মাজারে গিলাপ ছড়ানোর মাধ্যমে শুরু হবে ওরসের আনুষ্ঠানিকতা।
মাজারের মোতাওয়াল্লী পীরে তরিকত সৈয়দ সফিক আহমেদ চিশতী, জানান, ৩দিন ব্যাপী ওরসে লাখ লাখ আশেকান-জাকেরান, মুরিদ ও ভক্তবৃন্দ আসবেন। ওরস সুন্দর ও সফলভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এ ছাড়া মেহমানদের থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। মাজার প্রাঙ্গণ কিংবা আশেপাশে কোনো ধরণের অপরাধমূলক কর্মকান্ড চলবে না। ইতোমধ্যে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয়ার প্রস্তুতি চলছে। ওরসকে ঘিরে আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। দুই বছর করোনার কারণে ওরস বন্ধ ছিলো। কিন্তু এবার জাকঝমক হবে ওরস পালিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com