রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী প্রার্থী

  • আপডেট টাইম বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৪৬১ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ টক অব দ্যা টাউন। আলোচনা সমালোচনার ঝড় বইছে পুরো ইউনিয়ন জুড়ে। কেউ কেউ বলছেন, এমন স্বাদ কি আর সহজে ছাড়া যায়। কেউ কেউ বলছেন, এ যেন পৈত্রিক সম্পত্তি।
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বুলবুল খাঁন ও তার স্ত্রী আছমা আক্তার লাকী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার বিকালে দুইজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
২০১৬ সালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন তিনি।
এবারের নির্বাচনে আ’লীগের নতুন মনোনীত প্রার্থী শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের সাথে নির্বাচনে প্রতিযোগিতায় মাঠে নামছেন তিনি।
এদিকে স্বস্ত্রীক নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিলের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
স্বস্ত্রীক মনোনয়ন পত্র দাখিলের বিষয়ে মোঃ বুলবুল খাঁন বলেন, আমার বিরুদ্ধে পূর্ব থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের কারনে আমি নির্বাচন করতে না পারলে আমার স্ত্রী নির্বাচন করবেন। যদি বাছাইকালে কোন সমস্যা না হয় তাহলে আমার স্ত্রী প্রার্থীতা প্রত্যাহার করে নেবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com