বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ॥ হবিগঞ্জে এসপিসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীসহ ৫৪ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ মামলার আবেদনটি খারিজ করে দেন। এর আগে গত বৃহস্পতিবার বিএনপি নেতা অ্যাডভোকেট শামছুল ইসলাম বাদি হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে এ মামলার আবেদন জানান। মামলার বাদি অ্যাডভোকেট শামছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক ২০৩ ধারায় মামলাটি খারিজ করেছেন। তিনি বলেন, এত বড় একটি ঘটনায় যদি মামলা না নেন তাহলে কি আর বলার আছে। তবে বিষয়টি দলীয় হাইকমান্ডকে জানানো হয়েছে। হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
মামলার আবেদনে বাদি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি গত ২২ ডিসেম্বর শহরের শায়েস্তানগরস্থ বিএনপি কার্যালয়ের সামনে একটি সমাবেশ আহ্বান করে। কিন্তু পুলিশ দলীয় কার্যালয়ের সামনে একটি ছোট মঞ্চ তৈরীর কাজে বাঁধা দেয়। রাস্তায় ব্যারিকেড দেয়। বেলা ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাবেক এমপি শাম্মী আক্তারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হন। সভাস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হতে শুরু করেন। কিন্তু পুলিশ শহরের সকল প্রবেশ মুখে চেক পোষ্ট বসিয়ে সভাস্থলে আসা নেতাকর্মীদের আটক ও হয়রানী করতে থাকে। পুলিশ সমাবেশ স্থলের সামনে ছাত্রদলের মিছিলে গুলি বর্ষন শুরু করে। এতে বহু নেতাকর্মী আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মামলার আসামীগণ বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে ১২শ’ রাউন্ড রাবার বুলেট এবং ৯০টি টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ৩শ নেতাকর্মীকে আহত হন। বিনা কারণে শান্তিপ্রিয় নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষন করে মারাত্মক অঙ্গহানি ও গুরুতর জখম করে পুলিশ শাস্তিযোগ্য অপরাধ করেছে বিধায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com