শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে অবৈধ করাতকলে অভিযান ২টি করাতকলের মালামাল জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৯১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসন ও বনবিভাগ অবৈধ করাতকলে অভিযান চালিয়ে ২টি করাতকলের মালামাল জব্দ ও নগদ জরিমানাসহ ১টি করাত কলের কাগজপত্র জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার শানখলা বাজারের নিজাম উদ্দিনের করাতকল ও সুন্দরপুর বাজারের নাছির উদ্দিনের করাতকলে উপজেলা প্রশাসন ও বনবিভাগ অভিযান চালায়।
এ সময় করাতকলের মেশিন, চাকা, টেবিলসহ সরঞ্জাম জব্দ করে বন বিভাগ। পরে করাতকল দুইটি বন্ধ করে দেয়া হয়। নাছির উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে উপজেলার ইছাকুটা বাজারের শামছুল হকের করাতকলের কাগজপত্রও জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান, অবৈধ করাতকলের তালিকা তৈরী হচ্ছে। পর্যায়ক্রমে সকল অবৈধ করাতকল বন্ধ করে দেয়া হবে। সংরক্ষিত বন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com