রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নকলার আব্দায় টমটম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ॥ নিহত ১

  • আপডেট টাইম বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-ইকরাম আঞ্চলিক সড়কের নকলারআব্দা এলাকায় টমটম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জিলু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জিলু মিয়া বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকা থেকে ছেড়ে যাওয়া মক্রমপুরগামী একটি টমটম নকলারআব্দা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে টমটমের নিচে চাপা করে গুরুতর আহত হন জিলু মিয়াসহ অন্তত ৩ জন।
তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিলু মিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com