রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাহিত্য পুরস্কার পেলেন হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল আমিন

  • আপডেট টাইম রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমিনকে সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। সফিনা নুর ফাউন্ডেশন ও শব্দকথা প্রকাশন যৌথভাবে এ পুরস্কার প্রদান করেছে। ২০২১ সালে কবিতায় এসএম তাহের খান,প্রবন্ধে সাইফুর রহমান কায়েছ ও ভ্রমন সাহিত্যে নুরুল আমিনকে সম্মাননা ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়। শুক্রবার
হবিগঞ্জ প্রেসক্লাব হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
১৭ ডিসেম্বর ৩ ঘটিকায় আখতারুজ্জামান তরপদার জামানের সঞ্চালনায় শব্দকথা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের ১ম পর্বের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
২য় পর্বে পুরষ্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শেখ ফজলে এলাহী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, কথাসাহিত্যিক তাহমিনা বেগম গিনি, শিশু সংগঠক বাদল রায়। শব্দকথা টোয়েন্টিফোর ডটকমের পক্ষে থেকে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সম্পাদক আখতার উজ্জামান সুমন। ছফিনা-নূর ফাউন্ডেশনের পক্ষে থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক মুক্তাদির চৌধুরী ও সজল দাস।
প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, “বহির্বিশ্বে সাহিত্য-সংস্কৃতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়। বহির্বিশ্বের সাথে তালমিলিয়ে চলতে গেলে আমাদেরকেও সাহিত্য-সংস্কৃতি নিয়ে কাজ করতে হবে। শিশুদেরকে সৃজনশীল কর্মকা-ের সাথে আরো বেশি সম্পৃক্ত করে রাখার জন্য সবাইকে আহবান জানান তিনি।”
হবিগঞ্জের পৌর মেয়র আতাউর রহমান সেলিম শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন এবং বলেন, “আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। জাতির জনক ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের শিশুদেরকে মননশীল চিন্তাচেতনায় সমৃদ্ধ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com