বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা দাবা লীগে সদর উপজেলা চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা দাবা লীগে সদর উপজেলা ১৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এবং নবীগঞ্জ উপজেলা ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম কনফারেন্স রুমে তিন দিন ব্যাপি এই লীগ মঙ্গলবার বিকেলে শেষ হয়। পরে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে ট্রপি ও প্রাইজমানি বিতরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। বক্তৃতা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানা, চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী মোদারিছ আলী টেনু, হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী, ওসি অপারেশন নাজমুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, যুগ্ম-সাধারন সম্পাদক রাসেল চৌধুরী, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, সাবেক সদস্য আব্দুল মোতালিব মমরাজ, সদস্য ইব্রাহিম খলিল সোহেল, মেজবা আহমেদ জামি, সৈয়দ আহমেদ, নাইম ও মুক্তিযোদ্ধা সন্তান প্রাতিষ্ঠানিক কমান্ডের সভাপতি শাহ জয়নাল আবেদীন রাসেল। প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, আইনশৃঙ্খলার উন্নয়নে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই খেলাধুলার উন্নয়নে আমাদেরকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। হবিগঞ্জে দাবা খেলা আয়োজন করার মাধ্যমে যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগিয়ে নিয়মিত টুর্ণামেন্ট আয়োজন করে ভাল মানের খেলোয়াড় সৃষ্টির দিকে আমাদেরকে নজর দিতে হবে। তিনি দাবা লীগ সফলভাবে আয়োজন করায় ক্রীড়া সংগঠক, পুলিশের কর্মকর্তা, খেলা পরিচালনাকারী ও পৃষ্টপোষকদের ধন্যবাদ জানান। দাবা লীগের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ প্রশাসন এর ব্যবস্থাপনায় দাবা লীগে ১১টি দল অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com