বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কামাইছড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া মোড়ে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ট্রাক চালককে সিলেট ও অন্যান্যদেরকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কামাইছড়া পুলিশ ফাঁড়ির অদূরে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় শ্রীমঙ্গল থেকে মিরপুরগামী ( ঢাকামেট্রো-ড- ১১-৯০২৫) একটি ট্রাক কামাইছড়া মোড়ে পৌঁছালে হবিগঞ্জ থেকে থেকে ছেড়ে আসা দ্রুতগ্রামী বিরতিহীন বাসের সাথে ( ঢাকামেট্রো-ব ১৪-২৯৪৫) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক চালক বাবলু ৩৫ গুরুতর আহত হন এবং ট্রাকের সম্মুখ অংশ ভেঙে চুরমার হয়ে যায়। আর বিরতিহীন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পল্লী বিদ্যুৎ খুটির সাথে ধাক্কা খায়। এতে চালক আব্দুল কাদির ৫০ আহত হন।
খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানার ওসি মোঃ ইব্রাহিম আহমেদ ও কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম ঘটনাস্থলে ছুটে যান। এসময় ট্রাক চালক বাবলুকে মূমূর্ষাবস্থায় অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশ ভ্যান দিয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে সাতগাঁও হাইওয়ে থানার ওসি মোঃ ইব্রাহিম আহমেদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি,ট্রাক চালক বাবলু মিয়াকে উদ্ধার করে আমাদের ভ্যান দিয়ে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠিয়েছি। কিন্তু হবিগঞ্জ বিরতিহীন বাসের চালক আব্দুল কাদিরকে কোথাও পাওয়া যায়নি। দুটি গাড়ি আমাদের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com