শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে শীতের তীব্রতায় ভীড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে

  • আপডেট টাইম বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৬০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে। বিশেষ করে শিশু ও বয়স্কদের কাপড়-চোপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনা-বেচা। এসব দোকানে নিজেদের সাধ্যের ভিতর পণ্য পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভেও হাসি ফুটছে বিক্রেতাদের মুখে। সরেজমিনে দেখা যায়, শীত উপলক্ষে নবীগঞ্জ পৌর শহরের নতুন বাজার, মধ্য বাজার,ওসমানী রোড,শেরপুর রোডের হকার মার্কেট সহ উপজেলার বিভিন্ন বাজার গুলোতে বসছে পুরানো কাপড় বেচার এসব ভ্রাম্যমাণ দোকান। যেখানে রীতিমত ভিড় করছে নি¤œ ও মধ্য আয়ের মানুষ। পুরাতন কাপড়ের এক বিক্রেতা বলেন, এ বছর আগের থেকে শীত পড়ায় শীতের পোশাক বিক্রি বেশি হচ্ছে। এতে করে আমাদেরও মোটামুটি ভালো লাভ হচ্ছে। এই ব্যবসা আমরা শুধু শীতের সময়েই করি। বছরের বাকি দিনগুলো আমরা অন্য কাজ করি। ক্রেতা কুতুব আহমেদ, রেজুয়ান আহমেদ ও আয়শা বেগম বলেন, পুরাতন এসব শীতের দোকান গুলোতে সাধ্যের ভিতর অনেক ভালো ভালো মানের জেকেট,চাদর,সুইটার,কম্বল,সহ পোশাক পাওয়া যাচ্ছে। যাতে আমাদের খরচ কম হয়। তাই সাধ্যের মধ্যে এখান থেকেই ভালো কিছু কেনার চেষ্টা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com