সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত ৪ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩২৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টায় বিভিন্ন মেয়াদে ৪ সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বাগাউড়া গ্রামের মোঃ আব্দুল কাদিরের পুত্র আলী জাহান (৪০), আব্দুর নাছির মিয়ার পুত্র ইব্রাহিম মিয়া(৩৮), মৃত সফাত উল্লাহর পুত্র আমিনুল ইসলাম(৫০) ও আফতাব উল্লাহর পুত্র ইনছব উল্লাহ(৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাগাউড়া গ্রামের উল্লেখিত গ্রেফতারকৃত আসামীরা জিআর-২০৫/০৯ নং মামলার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের তত্ত্বাবধানে ওসি তদন্ত আমিনুল ইসলাম, ওসি অপারেশন আব্দুর কাইয়ুম এর নেতৃত্বে এসআই সমিরণ চন্দ্র দাশ, এসআই অমিতাভ তালুকদার, এসআই আবু সাঈদসহ একদল পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন। এর মধ্যে আমিনুল ইসলামের ৭ বছর ও আলী জাহান, ইনছব উল্লাহ ও ইব্রাহিম মিয়ার প্রত্যেক ১ বছর করে সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com