স্টাফ রিপোর্টার ॥ নারী ও শিশু নির্যাতন মামলায় এক ব্যক্তিকে দোষি সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ গতকাল এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে চুনারুঘাট উপজেলার জিকুয়া গ্রামের ইয়াদ হোসেনের পুত্র শাহিন মিয়া।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সনের ৪ ফেব্রুয়ারী শেফালী আক্তার নামে এক মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে শাহিন। এতে সে গর্ভবতী হয়। পরে শাহিন বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এতে বাধ্য হয়ে শেফালী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। এদিকে প্রায় ১ বছর ৪ মাস পূর্বে শেফালীর একটি পুত্র সন্তান (শাহানুর তুহিন) জন্ম হয়। সন্তান জন্মের পরপরই শেফালী মারা যায়।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান।