বানিয়াচং প্রতিনিধি ॥ পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশের বিভিন্ন স্তরের সদস্যকে অস্ত্র, মাদক, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভাল কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের মাসিক কাজের মূল্যায়ন শেষে পুলিশ সুপার এসএম মুরাদ আলী শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলেদেন। এ মাসে পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীত হওয়ায় সম্মাননা স্মারক গ্রহন করেন বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রজিত কুমার দাস এবং শ্রেষ্ট এএসআই (নিঃ) হিসেবে সম্মাননা স্মারক গ্রহন করেন অত্র থানায় কর্মরত এএসআই (নিঃ) মোহাম্মদ সুরমান আলী। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিহত ছিলেন। এ বিষয়ে পুরস্কার প্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, কাজের স্বীকৃতি সরূপ পুরস্কার পেয়েছি, এটা অবশ্যই কাজের গতিকে আরো বাড়িয়ে দেবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।