সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

হবিগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত শহরের শংকর সিটির কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দেওয়ান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক, শংকর পাল, আবুল কালাম, জিতু মিয়া, জাহাঙ্গীর আলম, সৈয়দ মোঃ হামিদ, পংকজ কান্তি রায়, নুরুল ইসলাম তালুকদার, মোঃ মুুসলিম মিয়া, ফারুক চৌধুরী, নিয়ামত আলী, সফিকুল ইসলাম ভূইয়া, একেএম জামিলুন নবী ফয়সল, রুকুনুজামান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ হারুনুর অর রশিদ, মোঃ ফরিদ মিয়া, সেলিম হোসেন, বশির মিয়া, খয়ের উদ্দিন আহমেদ, মোঃ আব্দুল হাই, খায়েছ আহমেদ শিপন প্রমূখ। সভায় এমপি আবু জাহির বিসিকের ব্যবসায়ীদের সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। সভায় সর্বসম্মতিক্রমে উপদেষ্ঠা ও কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্ঠারা হলেন- জগদীশ চন্দ্র মোদক, নুরুল ইসলাম তালুকদার ও মোঃ দেওয়ান মিয়া। কার্যকরি কমিটিতে শংকর পালকে সভাপতি, সহ-সভাপতি মীর জামিলুন্নবী ফয়সল, সহ-সভাপতি সেলিম হোসেন, সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক, সৈয়দ রুকুনুজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক, আজিজুর রহমান কাওছারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। কমিটির সদস্যরা হলেন-মুসলিম মিয়া, সৈয়দ আব্দুল হামিদ, মইনুল ইসলাম হারুন অর রশিদ আব্দুস শহীদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com