বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নাসিরনগরে গোখরা সাপের উপদ্রব ॥ জনমনে আতঙ্ক

  • আপডেট টাইম শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার পাশ^বর্তী নাসিরনগরে গোখরা সাপের উপদ্রবে জনমনে আতঙ্ক বিরাজ করছে। সড়কে হেঁটে গেলেই সাপের ছোট ছোট বাচ্চা চোখে পড়ে। এমন পরিস্থিতিতে নাসিরনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সাপের উপদ্রব ঠেকাতে নেয়া হয় ব্যবস্থা। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন হবিগঞ্জ বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থল পরিদর্শনও করেন। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার খবর দিয়ে নেয়া হয় বাংলাদেশ সাপ উদ্ধারকারী দলের হবিগঞ্জ প্রতিনিধি সুজাত আলী সৌরভকে। তিনি তার এক সহকর্মীকে নিয়ে নাসিরনগরে যান। তিনি চিতনা গ্রামের পাল বাড়ির শিপন পালের বাড়ি থেকে একটি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেন। তারা যাবার আগে সাপের ৩/৪টি বাচ্চা মেরে ফেলে।
আজ শনিবার হবিগঞ্জ বনবিভাগের নিকট হস্তান্তর করা হবে বলে সৌরভ জানিয়েছেন। স্থানীয়রা জানান, সুদর্শন নামের এক রাখাল যুবক গত ৯ নভেম্বর সকালে দত্তপাড়ার একটি মাঠে গরু নিয়ে যাওয়ার সময় তিনটি সাপের বাচ্চাকে ইটের স্তূপের ওপর রোদ পোহাতে দেখেন। পরে তিনি দুটি সাপের বাচ্চা মেরে ফেলেন। গরু নিয়ে একই সড়ক দিয়ে আবারো যাওয়ার সময় আরও তিনটি সাপের বাচ্চা দেখতে পান। গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন উপজেলা সদরে দুজন নারী পথচারী দত্তপাড়ার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাঁচটি সাপের বাচ্চাকে রাস্তার মাঝখানে ফণা তুলে শব্দ করতে দেখেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনটি সাপ মেরে ফেলেন। এ সময় অপর দুটি সাপের বাচ্চা পালিয়ে যায়। মো. ফাহাদ নামের এক বাসিন্দা বলেন, হঠাৎ সাপের এ উপদ্রব আমাদের সবাইকে অনেক আতঙ্কিত করেছে। দত্তবাড়িতে আমাদের ১৭-১৮ বছর ধরে চলাফেরা। আগে কখনোই আমাদের নজরে এমন বিষধর সাপ চোখে পড়েনি। ইতোপূর্বেও সৌরভ হবিগঞ্জ শহরসহ আশেপাশের এলাকা থেকে অনেকগুলো বিষধর সাপ উদ্ধার করে বনবিভাগের নিকট হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com