বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এতিমদের সম্মানে হবিগঞ্জ পৌরসভার ইফতার মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪
  • ৫৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র মাহে রমজানের প্রথম দিনে পৌর এলাকার এতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। প্রতিবারের মতো এবারও ১ রমজানে হবিগঞ্জ পৌরভবনে এ আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিকেলে দোয়া মাহফিল পরিচালনা করেন গাউছিয়া একাডেমীর অধ্যক্ষ আলহাজ্ব গোলাম সারওয়ার ও মোনাজাত পরিচালনা করেন রাজনগর জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মামুনুর রশীদ। মেয়র আলহাজ্ব জি, কে গউছ এতিমদের ভবিষ্যত সুখী জীবন কামনা করেন এবং পবিত্র ওমরাহ যাওয়ার প্রাক্কালে তিনি সকলের দোয়া কামনা করেন। দোয়া মাহফিলে হবিগঞ্জ পৌরসভার সকল স্তরের নাগরিকদের সুখী জীবন তথা দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে শিশু পরিবার, রাজনগর ইসলামিয়া এতিমখানা, গাউছিয়া একাডেমী, আল-আমিন একাডেমী, মারকাজ মসজিদ, ফারজানে মদিনা একাডেমী ও বায়তুল ফজল মাদ্রাসা ও এতিমখানার প্রায় ৩ শতাধিক এতিম অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com