সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

নবীগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের সর্তক করা হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) উপজেলার উল্লেখিত গ্রামে একটি বাল্য বিয়ে সংঘঠিত হচ্ছে গোপন সূত্রে এ রকম খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এএসআই মাছুম আহমেদের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ জানান, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com