শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গাঁজাসহ চুনারুঘাটের যুবলীগ নেতা সুহেল ও স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারী জাহিদ গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রমজান আলী জাহিদকে ১০কেজি গাঁজাসহ র‌্যাব আটক করেছে। এদিকে মাদকসহ আটক হওয়ায় তাকে স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিস্কার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি-আব্দুল্লাহ-আল-নোমান এর নেতৃত্বে এক দল র‌্যাব সোমবার দিবাগত রাত ২ টার দিকে বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান চালায়। মিরপুর-শ্রীমঙ্গল সড়ক থেকে ১০ কেজি গাঁজাসহ চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের রজব আলী ফকিরের পুত্র মোঃ রমজান আহমেদ জাহিদ (৩২) ও একই উপজেলার সাটিয়াজুরী গ্রামের মৃত তুরাব আলীর পুত্র মোঃ মতিউর রহমান সোহেল (৩১)কে আটক করা হয়। আটক রমজান আহমেদ জাহিদ চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। এবং মতিউর সোহেল সার্টিয়াজুরী ইউনিয়ন যুবলীগ নেতা। দু’জনকে নেপথ্যে থেকে মদদ দিচ্ছেন দলীয় কতেক নেতা। তবে এরা ধরা ছোয়ার বাইরে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই তাদের মদদ দাতাদের মুখোষ উন্মেচন হবে।
এদিকে মাদক সহ আটকের ঘটনায় দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ উল্লেখ করে চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আহমেদ জাহিদকে বহিস্কার করা হয়েছে। চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার ও সাধারণ সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী তাকে বহিস্কার করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com