শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের সাবেক এমপি আব্দুল মোছাব্বিরের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২৮ নভেম্বর রবিবার হবিগঞ্জের প্রবীন জননেতা হবিগঞ্জ-১(বাহুবল-নবীগঞ্জ) আসনের সাবেক এমপি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি এবং সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির এর ৩য় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের রাজনগর ইসলামিয়া এতিমখানায় তার পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এডভোকেট আব্দুল মোছাব্বির ১৯৮৮ সালে জাসদ থেকে হবিগঞ্জ ১ আসনের এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনেও তিনি অংশ নেন। পরে আওয়ামীলীগে যোগদান করেন। তিনি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। দীর্ঘদিন রোগ ভোগের পর ২০১৮ সালের ২৮ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি আমেরিকায় বসবাস করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
তার একমাত্র ছেলে এডভোকেট সুলতান মাহমুদ জেলা পরিষদের সদস্য। সে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। আব্দুল মোছাব্বির এমপির ১ মেয়ে লন্ডনে এবং ৪ মেয়ে আমেরিকায় বসবাস করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com