রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পৌর শাখার উদ্যোগে মাহে রমজানের স্বাগত মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪
  • ৪৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে গত রবিবার বিকালে স্থানীয় ইসলামী ফ্রন্ট জেলা কার্যালয় থেকে মাওলানা কাজী কামাল হোসেন ও মাওলানা মোঃ ফরিদ উদ্দিন মাসউদের নেতৃত্বে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে আশরাফ জাহান কমপ্লেক্সের সামনে পথসভায় মিলিত হয়। পথসভায় পৌর সভাপতি কাজী কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ফরিদ উদ্দিন মাসউদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুফতি এটিএম নূরউদ্দিন জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী শ্রমিক ফ্রন্ট হবিগঞ্জ জেলা আহবায়ক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার, মাওঃ আবু তৈয়ব মুজাহিদী, বাংলাদেশ ইসলামী যুব সেনার সদস্য সচিব মাওঃ মোঃ আবু তাহের, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ নুরুল আমিন, মাওঃ আব্দুল ওয়াহিদ, মোঃ মিজানুর রহমান মিজান, ইসলামী ফ্রন্ট ৮নং মোহনপুর শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম ক্বাদেরী আল হোসাইনী, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম বোখারী, মোঃ কিতাব আলী, মোঃ শওকত আলী, মোঃ রবিউল হাসান চৌধুরী, মোঃ আশরাফ উদ্দিন অনিক। নেতৃবৃন্দ বলেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখার দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com