বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে বিদু্ৎ বিল বকেয়ার কারণে সংযোগ বিছিন্ন অভিযান

  • আপডেট টাইম বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদুৎ বিল বকেয়ার কারণে সংযোগ বিছিন্ন অভিযান পরিচালনা করা হযেছে। অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম জেলা দায়রা জজ আবদুল হালিম। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন উপ-সহকারী প্রকশলী ইমাম হোসেন, সহকারী প্রকশলী আনসার আলী ও নির্বাহী প্রকশলী আবদুল মজিদ।
হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার, অনন্তপুর, গোবিন্দপুর, পাথরিয়া উমেদনগর, এসব এলাকায় বকেয়া থাকার কারণে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে মামলা দেওয়া হয়।
এ সময় যুগ্ম জেলা দায়রা জজ আবদুল হালিম বলেন, বকেয়া ও অবৈধ সংযোগ কারণে বিদ্যুৎ সংযোগ কেটে মামলা দেওয়া হয়েছে। অবৈধ সংযোগ ও বকেয়ার ব্যাপারে আমরা কঠিন অবস্থানে আছি। সবাই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলে লাইন কাটার প্রয়োজন হবে না। এদিকে ভুক্তভোগী গ্রাহকরা জানান, বিদ্যুত উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মচারীরাই মিটারসহ লাইনের সংযোগ দেন আবার তারাই মিটারের সাথে বিলের মিল না থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দেওয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com