বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে মন্দির এলাকায় কোরআন শরীফ নিয়ে ঘুরাফেরাকালে যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চৌধুরী বাজারে সার্বজনীন পূজাম-পের পাশে ঘুরাফেরা করার সময় পবিত্র কোরআন শরিফসহ মিজান নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। তবে আটক যুবকের বাড়ি নোয়াখালী। স্থানীয়রা জানান, ওই যুবক শুক্রবার বিকেলে ম-পের আশপাশে ঘুরাফেরা করছিলেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কয়েকজন নারী বিষয়টি অন্যদের জানান। এরপর স্থানীয়রা তাকে আটক করে। এ সময় তার নিকট একখানা কোরআন শরীফ পাওয়া যায়।
স্থানীয়রা ওই যুবকের নাম, পরিচয় জিজ্ঞেস করলে সে জানায় তার নাম মিজান, তার বাড়ি নোয়াখালীতে। একপর্যায়ে সে নিজেকে পাগল দাবি করে। পরে পুলিশকে খবর দেয়া হয়। চৌধুরীবাজার ফাঁড়ি থেকে পুলিশ এসে ওই যুবককে ফাঁড়িতে নিয়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী, ডিবির ওসি আল আমিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। পরে পুলিশ সুপার এসএম মুরাদ আলি সদর থানায় এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত চলছে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যুবকটিকে দেখে তাদের মানসিক রোগী বলে মনে হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com