বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মেয়র পুত্র সামি’র অকাল মৃত্যুতে পৌরসভায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের পুত্র সামিউর রহমান সামি’র অকাল মৃত্যুতে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল। বুধবার সকাল ১০ টায় পৌরভবনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এ শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন মেয়র আতাউর রহমান সেলিম। মেয়র বলেন, ‘মহান আল্লাহ’র ইচ্ছায় আমার পুত্র সামি এ পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আমার ছেলের পরকালের জীবন মহান আল্লাহ যেন সহজ ও শান্তিময় করে দেন সেজন্য হবিগঞ্জ পৌরবাসীর দোয়া চাই।’ তিনি আরো বলেন, ‘আমি যেন হবিগঞ্জ পৌরবাসীর সেবা করার মধ্য দিয়ে আমার ছেলে হারানো শোক কাটিয়ে উঠতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।’ শোকসভায় আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, টিপু আহমেদ, আলাউদ্দিন কুদ্দুছ ও পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ। কাউন্সিলরদের মাঝে আরো উপস্থিত ছিলেন, গৌতম কুমার রায়, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, শফিকুর রহমান সিতু প্রমুখ। মিলাদ পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভা মসজিদের ইমাম সৈয়দ আজহার আহমাদ ও মোনাজাত পরিচালনা করেন পীরসাহেব সৈয়দ সোহেল আব্দাল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com