সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৭ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৩২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে বুধবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে প্রতিপক্ষের হামলায় মহিলা, পিতা-পুত্রসহ একই পরিবারের ৭ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পিতা-পুত্রকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নবীগঞ্জ হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের আনোয়ার মিয়ার সাথে একই গ্রামের আব্দুল আহাদ মিয়ার বাড়ির সামনের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টায় আনোয়ার মিয়ার এক আত্মীয় উল্লেখিত রাস্তা দিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আহাদ মিয়া, তার ভাই সালাম, মুকিত মিয়াসহ ২০/২৫ লোক দেশীয় অশ্রশস্র নিয়ে আনোয়ার মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। পিতাকে বাঁচতে পুত্র সোহেলসহ স্বজনরা এগিয়ে আসলে হামলাকারীদের হাত থেকে আনোয়ার মিয়াসহ তার পরিবারের কেউ-ই রেহাই পাননি। আহতরা হলেন আনোয়ার মিয়া(৮০), তার পুত্র সোহেল মিয়া (৩০), রূপবান বিবি(৫০), আয়না বিবি (৪৭), জুয়েল মিয়া(৩০), আজির উদ্দিন (২২) ও রানা মিয়া(২৪)। এর মধ্যে আনোয়ার মিয়া ও সোহেল মিয়াকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। হামলাকারীরা আহতদের বাড়ি-ঘরেও হামলা ও ভাংচুর করেছে বলে জানাগেছে। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com