বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কাল থেকে পবিত্র মাহে রমজান শুরু

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০১৪
  • ৬৮৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশে সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে। শনিবার দেশের কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এতথ্য জানানো হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সারাদেশ থেকে চাঁদ দেখা যায়নি মর্মে খবর নিশ্চিত হবার পর কমিটি এ সিদ্ধান্ত ঘোষণা করে। বৈঠকে কমিটির সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের ডিজি উপস্থিত ছিলেন। এ হিসেবে রোববার থেকে দেশের সব মসজিদে তারাবীহ শুরু হবে। রোববার রাতে সেহরী খেয়ে সোমবার রোজা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
পবিত্র রমজান মাস মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রহমত, বরকত ও মাগফেরাতের এই মাসে রোজা রাখার পাশাপাশি পবিত্র খতমে কোরআন ছাড়াও বেশী বেশী ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। আর বেশী সওয়াবের আশায় এই মাসেই জাকাত প্রদান করেন ধনাঢ্য মুসলমানরা। রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রাজধানীতে মিছিল করেছে মুসল্লীরা। ইসলামিক ফাউন্ডেশন এবার প্রত্যেক মসজিদে একই পদ্ধতিতে তারাবীহ পড়ার আহবান জানিয়েছে।
এদিকে সৌদি আরবে রোববার থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এ হিসেবে একদিন পর অর্থাৎ ৩০ জুন সোমবার থেকে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com