মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সুবিদপুর ইউপিতে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আলী আক্তার চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৫৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব আলী আক্তার চৌধরী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম বিতরণকােেল দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানসহ দলীয় নেতৃবৃন্দ। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর আলহাজ্ব আলী আক্তার চৌধুরী জানান, শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে দলীয় মনোনয়ন নিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে চান। এজন্য তিনি সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, নৌকার মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব আলী আক্তার চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আওয়ামীলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন যাবত ওতপ্রোতভাবে জড়িত। দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে ইতোপূর্বে তিনি হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি এলাকায় এতিমখানা পরিচালনাসহ বিভিন্ন সেবামূলক কর্মকা-ের সাথে জড়িত। তিনি রতœা বাজার কমিটির সভাপতি হিসেবে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com